কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিল করে আদেশ দেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি করা হয়।

এর আগে নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পান তারেক রহমান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তারেক রহমানকে ওই মামলা থেকে খালাস দেন আদালত।

অপরদিকে গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল করে রায় দেন।

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এ ছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন।

আদালত বলেন, কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। এ মামলা করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১০

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১১

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১২

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৩

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৫

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৮

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৯

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

২০
X