বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নারী ও শিশু নির্যাতন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আরও ২শ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো নানা কারণে তাদের প্রত্যাশিত কার্য সম্পাদন করতে পারছেন না বলে মনে করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন দেশে বিদ্যমান মামলা এবং বাস্তবতা বিবেচনায় এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার দ্রুত বিচারের স্বার্থে অবিলম্বে কমপক্ষে আরও ২০০টি ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়ন দমন ও দ্রুত বিচার নিশ্চিতে সরকার ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ প্রণয়নপূর্বক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। কিন্তু দুঃখের বিষয় হলো- ২৫ বছর পেরিয়ে গেলেও যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আইনটি করা হয়েছিলো তা পরিপূর্ণ বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু ধর্ষণের ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। দেশের সচেতন ছাত্র-জনতা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এমন গর্হিত অপরাধের পুনরাবৃত্তিতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন’ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্যমান বিচার ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে যেসব স্টেকহোল্ডার আছে তারা অনেক ক্ষেত্রেই সমন্বিত উপায়ে কাজ করতে পারছেন না। নারী ও শিশু নির্যাতন মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মামলার সংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে দেশে পর্যাপ্ত সংখ্যক ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ না থাকা। আবার বিদ্যমান ট্রাইব্যুনালের বিচারকরা ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’-এর মামলার পাশাপাশি ‘শিশু আদালত’ ও ‘মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’-এর বিচারক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সারা দেশে ১ লাখ ৫১ হাজার ৩১৭ হাজার মামলার বিপরীতে মাত্র ১০১টি ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ রয়েছে। সে হিসাবে গড়ে প্রতিটি ট্রাইব্যুনালে প্রায় ১,৫০০টি মামলা বিচারাধীন আছে। উপরন্তু ট্রাইব্যুনালে পর্যাপ্ত সংখ্যক সহায়ক কর্মচারীর পদ সৃজন করা হয়নি। এসব কারণে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো তাদের প্রত্যাশিত কার্য সম্পাদন করতে পারছেন না।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সংঘটিত অপরাধগুলোর দ্রুত বিচার নিষ্পত্তির স্বার্থে পর্যাপ্ত সংখ্যক কর্মচারীসহ প্রয়োজনীয় সংখ্যক ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠা জরুরি বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোর ওপর অর্পিত ‘শিশু আদালত’ ও ‘মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’-এর অতিরিক্ত দায়িত্ব পরিবর্তনপূর্বক পৃথক ‘শিশু আদালত’ ও ‘মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠনেরও আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X