কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়াতে সরকারের বিষোদ্গার, ডা. নেয়ামতের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

চাকরিবিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিষোদগার, সরকারি কাজে বাধা প্রদান এবং চাঁদা তোলার অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. নেয়ামত হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিওনাটেলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নেয়ামত হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে। বিভাগীয় মামলা নং- ১৭৯/২০২৫।

ওই চিকিৎসকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিওনাটেলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নেয়ামত হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কাজের বিষোদগার করেছে। সেইসাথে স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে সোস্যাল মিডিয়াতে অশালীন লেখা পোস্ট করেছেন। সরকারি কাজে বাধা সৃষ্টির জন্য এবং অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন উপায়ে চাঁদা আদায় করেছেন। তার এসব কর্মকাণ্ড ২০২০ সালের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা লঙ্ঘন করেছে। এসব কাজ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X