কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিটিসেলের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি (ইউসিবি) থেকে নেওয়া ৪৯ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরীন খান, ছেলে ফয়সাল মোরশেদ খানসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শুনানি শেষে ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরুল হক বলেন, ‘বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পরিশোধ না করার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী, ছেলে এবং তিন সিঙ্গাপুরি ও এক জাপানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

আদালত সুত্রে জানা গেছে, ২০১৬ সালে আসামিদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পক্ষ থেকে ঋণ খেলাপির মামলাটি দায়ের করা হয়। এরপর বিচারক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ রায় ঘোষণা করেন। তবে আসামিদের কাছে ঋণের টাকা উদ্ধার করতে না পারায় ২০২৪ অর্থ জারি মামলাটি দায়ের করা হয়। এরপর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X