কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষকের ৪৪ লাখ টাকা আত্মসাৎ, দুই নাইজেরিয়ান রিমান্ডে

চিফ চার্লস ওকাফর ওরফে সিমিডো জর্জ ও লুইচ ইকেন্না ইফেজুয়ে। ছবি : কালবেলা
চিফ চার্লস ওকাফর ওরফে সিমিডো জর্জ ও লুইচ ইকেন্না ইফেজুয়ে। ছবি : কালবেলা

ডলারের লোভ দেখিয়ে নোয়াখালীর একটি মাদ্রাসা শিক্ষকের কাছে থেকে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই নাইজেরিয়ান নাগরিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন চিফ চার্লস ওকাফর ওরফে সিমিডো জর্জ ও লুইচ ইকেন্না ইফেজুয়ে।

বুধবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. শামীমুল এহসান তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ এপ্রিল প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক মো. নিজাম উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ জুন রাত সাড়ে ৯টায় মো. নিজাম উদ্দিনের হোয়াটসঅ্যাপে মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে ম্যাসেজ দেন। তার নাম ফ্লোরা ডারপিনো। তখন নিজাম উদ্দিন সঠিক পরিচয় প্রদান করেন। কথপোকথনের একপর্যায়ে ওই সার্জেন্ট তাকে বলেন, তিনি ইয়েমেনে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মিশনে এসেছেন। সিরিয়া সীমান্তে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে করতে করতে একটি পরিত্যক্ত গাড়িতে কয়েকটি বাক্স পেয়েছেন। যার মধ্যে তিনি নিজের ভাগে ১৪ দশমিক ছয় মিলিয়ন ডলার পেয়েছেন। তখন তিনি মাদ্রাসা শিক্ষককে এই ডলারগুলো দিয়ে বাংলাদেশে এতিমখানা নির্মাণ করার জন্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেন। এতে শিক্ষক নিজাম সম্মতি প্রকাশ করেন।

এ সময় ফ্লোরা ডারপিনো তাকে বলেন, আমেরিকান ডিপ্লোমেটিক ডেলিভারি কোম্পানির মাধ্যমে এ বাক্সটি তার বাড়িতে পৌঁছে দিবে। তখন নিজাম নিজের ঠিকানা ও মোবাইল নম্বর তাকে পাঠান। কুরিয়ার সার্ভিস বাবদ ৭০০ ডলার পেমেন্ট করার জন্য অনুরোধ করলে তিনি রাজি হন। একদিন পর তার কাছে কুরিয়ার সার্ভিসের একটি রসিদ পাঠান। অভিযোগে আরও বলা হয়েছে, আমেরিকান দূতাবাসের কূটনৈতিক পরিচয়ে ডেবিড নামে একজন তাকে ফোন করেন। তখন তিনি বলেন, তার নামে একটি লাগেজ এসেছে। কুরিয়ার সার্ভিসের চার্জ বাবদ ৭৫ হাজার টাকা পাঠাতে হবে। পরে তিনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা পাঠিয়ে দেন। একদিন পর তাকে ফোন দিয়ে বলা হয়, ইমিগ্রেশন পুলিশ ওই লাগেজটি আটক করেছে। তারা ছবি, ঠিকানা প্রকাশ করার জন্য বলছে। এই তথ্য প্রকাশ করলে আপনি বিপদে পড়বেন অথবা পুলিশকে ১৫ হাজার ডলার দিতে হবে। এই ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশে ২০২৩ সালের ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ১৪ লাখ টাকা পাঠান। কয়েকদিন পর ডেবিড পরিচয় দেওয়া ওই ব্যক্তি তার বাড়ি নোয়াখালীতে লাগেজের ভেতরে থাকা বক্সটি নিয়ে আসেন।

বাক্সটি খুলে তাকে দেখিয়ে বলেন, এগুলো কালো রং করা ডলার। তার সামনে চারটি ডলার পরিষ্কার করেন। এরপর তাকে দেখিয়ে বলেন, বাকি ডলারগুলো পরিষ্কার করতে মেশিন ও ক্যামিকেল লাগবে এভাবে সব পরিষ্কার করা যাবে না। আমি পরে মেশিন ও ক্যামিকেল সাথে নিয়ে আসব। এ বলে সে বাক্সটি লাগেজের ভেতরে লক করে চাবি নিয়ে যায়। দুই দিন পর ফোন দিয়ে বলে বিদেশ থেকে মেশিন, ক্যামিকেল ও টেকনেশিয়ান আনতে সময় লাগবে। আবার কয়েক দিন পর ফোন দিয়ে বলে টেকনেশিয়ান বিদেশ থেকে আসতে বাংলাদেশ এয়ারপোর্টে পুলিশের কাছে রেনটাল মেশিন, ক্যামিকেলসহ আটক হয়েছে। তারা আপনার ঠিকানা ও ছবি প্রকাশ করতে বলতেছে অথবা তাদের ৩০ হাজার ডলার দিতে হবে। এতে আমি রাজি না হওয়াতে তারা বাক্সটির বিষয়ে পুলিশকে জানিয়ে দিবে৷

পুলিশের ভয় দেখিয়ে ডেবিড তার বাসায় এসে ওই বছরের ২০ জুন নগদ ১১ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ২৫ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টাকা দেন। এইভাবে তিনি প্রতারক চক্রকে মোট ৪৪ লাখ ৯০ হাজার ৪০০ টাকা পাঠান।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X