কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কর ফাঁকির মামলায় খালাস পেলেন দুলু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কর ফাঁকির অভিযোগে দেড় যুগ আগে করা এক মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে হাজির ছিলেন।

পরে তার আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন সাক্ষী দিয়েছেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ বিএনপি নেতা দুলুকে মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছেন।

সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে ২০০৮ সালের ৩ আগস্ট এই মামলা দায়ের করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ।

মামলায় বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন ওই বিএনপি নেতা। এ ছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।

ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতেও গিয়েছিলেন। তবে আদালতের সিদ্ধান্ত তার বিপক্ষে যায়।

পরে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠন করে দুলুর বিচার শুরু করে আদালত। সাক্ষীদের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে মামলা থেকে খালাস পেলেন এ বিএনপি নেতা। দুলু নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদে লড়ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X