কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ

ছবি : সংগৃহীত গ্রাফিক্স
ছবি : সংগৃহীত গ্রাফিক্স

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদের নামে থাকা দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীফ মাহমুদের নামে থাকা মিরপুরের সেনপাড়ার দুটি নির্মাণাধীন ফ্ল্যাটের বাজার মূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা। পাশাপাশি ওই ফ্ল্যাটের জমির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, শরীফ মাহমুদ ও অন্যান্য সংশ্লিষ্টরা মিলে ঢাকার সেনপাড়া পর্বতা মৌজায় একটি ১০ তলা ভবন নির্মাণ করছেন। ওই ভবনের দুটি ফ্ল্যাট ও জমি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সম্পদ স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করা যাবে না। এ কারণে আদালত ফ্ল্যাট ও জমি জব্দের নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X