কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

সোহাগ হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১২ মার্চ

মো. সোহাগ। পুরোনো ছবি
মো. সোহাগ। পুরোনো ছবি

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) মামলাটির অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন তদন্ত প্রতিবেদন দাখিল না করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ মামলার অধিকতর তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বর্ধিত করতে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মামলাটি সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় পুলিশ প্রবিধান ৪৪৪ বিধি মোতাবেক মামলা তদন্তে ত্রুটি বিচ্যুতিসংক্রান্তে ব্রিফ প্রদান করেন। মামলাটির ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে ডকেট প্রাপ্ত হয়ে অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের স্বার্থে মামলা তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বর্ধিত করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আগামী ১২ মার্চ দিন ধার্য করেন।

এর আগে গত ২০ জানুয়ারি মামলাটির তদন্তে ত্রুটি বিচ্যুতি থাকায় অধিকতর (পূর্ণাঙ্গ) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামের ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পর দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ৮ ডিসেম্বর ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় পুলিশ। এদের মধ্যে ১৩ আসামি কারাগারে ও ৮ আসামি পলাতক রয়েছেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X