কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আ. লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর

হুমায়ুন কবির পাটোয়ারী। ছবি : সংগৃহীত
হুমায়ুন কবির পাটোয়ারী। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে স্বাস্থ্য প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিন না দেওয়ার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন আনতে বলা হয়েছে। কিন্তু এসবে আমাদের ওপর কোনো নির্দেশনা ছিল না।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা যে প্রতিবেদন চেয়েছি সেটা আসেনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আসামির চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এটাই তার জন্য যথেষ্ট। এছাড়া তার অন্য তিনটি মামলা রয়েছে। এজন্য আমরা আরও এক মাস সময় চাই।

পরে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনতে বলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন চাওয়া হয়। আর এসব প্রতিবেদন আগামী ৩০ মার্চ জমা দিতে বলেন আদালত। পরবর্তী শুনানির জন্যও একই দিন নির্ধারণ করা হয়।

এদিকে, একবার জামিন পেলেও মুক্তি মেলেনি হুমায়ুন কবির পাটোয়ারীর। এজন্য ২৪ ফেব্রুয়ারি ফের জামিন আবেদন করেন তার আইনজীবী। এরই ধারাবাহিকতায় শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী সুব্রত কুমার। এ রোগে তার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ মামলায় অপর আসামিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১০

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১১

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১২

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৩

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৪

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৫

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৬

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১৭

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৮

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৯

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

২০
X