রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে এক প্রসিকিউটরের পদত্যাগ, নতুন নিয়োগ পেলেন দুজন

পদত্যাগকারী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ছবি : সংগৃহীত
পদত্যাগকারী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

সোমবার (৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সাইমুম রেজা বলেন, কয়েকদিন আগে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। সেই হিসাবে শেষ কর্মদিবস ছিল রোববার। মূলত আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নেওয়া। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।

প্রসিকিউশন জানায়, চিফ প্রসিকিউটর বরাবর নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তার আবেদনটি মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে ২০২৪ সালের ৮ অক্টোবর প্রসিকিউটর হিসেবে যোগ দেন সাইমুম রেজা। রামপুরা, লক্ষ্মীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছেন তিনি। প্রসিকিউটর হওয়ার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এই আইনজীবী।

সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা দিয়ে সাইমুম রেজা তালুকদারকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ৭ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এদিকে, নতুন করে আরও দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। তারা হলেন মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X