চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করেছে চসিক। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করেছে চসিক। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) বেলা আড়াইটার দিকে নিউমার্কেট থেকে সিটি কলেজ পর্যন্ত এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের পাশের ভাসমান দোকান তুলে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান।

নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে সেখানে জড়ো হন সংবাদকর্মীরা। তবে, সেখানে গিয়ে দেখা যায়, সড়কের উপর দোকান বানিয়ে বসা হকারদের উচ্ছেদ নয়, বরং উল্টা পাশে সিটি কলেজ এলাকায় সাইকেলের দোকানের জিনিসপত্র ফুটপাত থেকে সরিয়ে দেয়া হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান সাংবাদিকদের বলেন, নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করছি এবং অবৈধভাবে নেওয়া বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করব।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, এখানে বারবার অভিযান হয়। অভিযানের পর ম্যাজিস্ট্রেট যখন চলে যায়, তখন তারা আবার বসে পড়ে। তাদের সিন্ডিকেট বেশ শক্তিশালী। স্থায়ী দোকানদার ও ফুটপাত ব্যবহারকারীরাও আশঙ্কা করছেন, স্বল্প সময়ের মধ্যে এই ফুটপাত এবং সড়ক পুনরায় দখল হবে। আবার ওখানে বসবেন ভাসমান দোকানদাররা।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্রে জবাবে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান বলেন, উচ্ছেদের পর এগুলো যাতে আবার দখল না হয় তা নিশ্চিত করতে এ এলাকায় নিয়মিত টহল থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X