বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

পুলিশের হাতে গ্রেপ্তার দুজন। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার দুজন। ছবি : সংগৃহীত

সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর বকুলসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ জুন) রাতে উপশহর এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, কোরবানির ঈদের পরদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত দুজন তাকে সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়।

ঘটনার পর বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শাহপরান (রহ.) থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে উপশহরের একটি হোটেল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হোটেলের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের হেফাজতে নেয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, আটক দুজনের মধ্যে একজন আব্দুস শুক্কুর বকুল (৭৯)। অপরজন মো. খায়রুল ইসলাম ওরফে প্রকাশ বাবলা (৩৫)। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১০

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১১

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১২

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৩

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৪

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৫

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৬

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৭

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৮

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৯

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

২০
X