কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত পলক, চাইলেন চিকিৎসা

জুনাইদ আহমেদ পলক আহত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঘাড়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসার জন্য তার আইনজীবীকে আবেদন করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পলককে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে চার্জগঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সময়ের আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। আদালত তা মঞ্জুর করেন।

শুনানি শেষে পলক তার আইনজীবীকে জানান, গত রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়ে তিনি ঘাড়ে আঘাত পান। এ কারণে চিকিৎসার জন্য আদালতে আবেদন করার নির্দেশ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি কালবেলাকে বলেন, ‘দুই দিন আগে ট্রাইব্যুনালে নেওয়ার পথে অন্য গাড়ির সঙ্গে প্রিজনভ্যানের ধাক্কা লাগে। এতে পলকের ঘাড়ে আঘাত লাগে। তিনি এমআরআইসহ প্রয়োজনীয় চিকিৎসার আবেদন করতে বলেছেন। ঘাড়ের জন্য একটি বেল্টও চেয়েছেন। আমরা এ বিষয়ে আদালতে পিটিশন জমা দেব।’

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১০

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১১

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১২

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৩

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৪

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৬

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৭

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৮

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৯

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

২০
X