কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাত মামলায় সাংবাদিক শাকিল-রুপার জামিন আদেশ ১১ মে

সাংবাদিক শাকিল-রুপার জামিন আদেশ ১১ মে
ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে হত্যাসহ সাত মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আদেশের দিন তদন্ত শেষ করতে এক মাস সময় চেয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে মোট সাত মামলায় ১৩টি আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল।

তবে শুরুতেই রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে তা পিছিয়ে যায়। এ সময় হাইকোর্ট প্রশ্ন তুলে বলেন, ‘এভাবে আর কতদিন সময় নেবেন আপনারা? অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আসুন।’ পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, তদন্ত কর্মকর্তারা তদন্ত শেষ করতে কাজ করছেন এবং সময় প্রয়োজন। পরে হাইকোর্ট ১১ মে পরবর্তী আদেশ দেবেন বলে জানান।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যাসহ সাত মামলায় সাংবাদিক দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। একই সঙ্গে আদেশের জন্য এ দিন ধার্য করা হয়।

২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত।

একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X