কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে বিয়ে করে ধর্ষণ মামলার আসামির জামিন

আদালত প্রাঙ্গনে সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গনে সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

ধর্ষণ মামলায় আদালতে বাদীকে বিয়ে করে জামিন পেয়েছেন সাইফুল ইসলাম নামের এক আসামি। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম সবুজ বলেন, ওই নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা। এজন্য দুইপক্ষ থেকে আপসের কথা হয়। অবশেষে ১০ লাখ টাকা দেহমোহরে বিয়ে করতে সম্মত হন সফিকুল।

এদিন মামলার দিন ধার্য ছিল। আসামিপক্ষ ও বাদীপক্ষ আদালতকে আপসের বিষয় জানায়। পরে আদালতে বসেই ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। আদালত আসামিকে তিন মাসের মধ্যে দেহমোহরের টাকা পরিশোধের নির্দেশ দেন। এরপর পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিনের আদেশ দেন। সাইফুলের আগের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এম মিজানুর রহমান বলেন, ‘বাদী ৬ মাসের অন্তঃসত্ত্বা। মামলাটা আপস হয়েছে। আসামির জামিন হয়েছে। তারা সংসার করতে চান।’

ধর্ষণের অভিযোগ এনে সাইফুলের বিরুদ্ধে গেল ২৫ জানুয়ারি ভাটারা থানায় মামলা করেন ৩৬ বছর বয়সি এক নারী। গত ৩১ মার্চ বারিধারা এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাইফুল বিয়ের কথা বলে ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। স্ত্রী পরিচয়ে ওই নারীকে ভাটারার নতুন বাজার এলাকায় বাসা ভাড়া করে দেন সাইফুল। সেখানে গিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। গত ১৩ জানুয়ারি বিয়ের আশ্বাসে ওই নারীকে ধর্ষণ করেন সাইফুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১০

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১১

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১২

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৩

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৪

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১৫

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৬

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৭

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৮

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৯

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X