কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:০৬ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবি: সংগৃহীত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৩ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এর আগে মঙ্গলবার (১২ মে) হাইকোর্ট রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় করা দুটি হত্যা মামলায় খায়রুল হককে জামিন দেন। পরে তার আইনজীবীরা জানান, বর্তমানে দায়ের হওয়া সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই। তবে হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দ্রুতই আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ মঙ্গলবার এই জামিন আদেশ দেন। এদিন আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত ২৮ এপ্রিল আপিল বিভাগ যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা পাঁচ মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে ওই আদেশ দিয়েছিলেন।

গত ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় খায়রুল হককে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও তিনি জামিন পান। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর নতুন করে যাত্রাবাড়ী ও আদাবর থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাগুলোর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ ও নারায়ণগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়। প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের মে মাসে অবসরে যাওয়ার পর তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১০

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১১

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১২

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৩

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৪

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৫

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৬

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৮

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৯

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

২০
X