কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তওফীক নাওয়াজ মারাত্মক অসুস্থ হওয়ায় মানবিক বিবেচনায় মায়ের সাতদিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন মেয়ে তানি দীপাভলী নাওয়াজ।

বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর এই আবেদনটি দাখিল করা হয়।

সেখানে তানি দীপাভলী নাওয়াজ উল্লেখ করেন, তার বাবা তওফীক নাওয়াজ মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য দীপু মনির প্যারোলে মুক্তির প্রয়োজন।

মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, দীপু মনির প্যারোলে মুক্তির একটি আবেদন পেয়েছি, আবেদনটি প্রক্রিয়াধীন।

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলামের ভাষ্য, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন। তার স্বামী শারীরিক সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন। এজন্য তার প্যারোলে সাতদিনের মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে৷

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার হন৷ পরবর্তীতে আরও ৩৭টি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন মামলাগুলোর একজন আসামি। বন্দির স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোক পেশেন্ট হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর হঠাৎ শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এখন অবস্থা আশঙ্কাজনক।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস কারাগারে বন্দি আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থ অবস্থায় পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি ও অপরিহার্য। মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে তার প্যারোলে মুক্তি পাওয়া আবশ্যক। অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির অবনতি ঘটলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার জন্য ডা. দীপু মনিকে সাতদিনের জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে প্রার্থনা করা হয়।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X