রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ কনস্টেবল হত্যা : বিএনপির রিজভী-সোহেলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

পুলিশ কনেস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে বাদী উপপরিদর্শক শফিকুল ইসলাম আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ জাহানারা ফেরদৌসের আদালতে তিনি সাক্ষ্য দেন।

এরপর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি জানিয়েছেন।

এ মামলার অপর আসামিরা হলেন- বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু আলফাজ ওরফে এলাইস আব্বাস ও রফিক।

২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর রমনা এলাকায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা লাঠি সোটা ককটেল বোমাসহ মিছিল বের করে। এ সময় পুলিশ বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশ কনস্টেবল শামীম মারা যান। এ ঘটনায় ১৮ জানুয়ারি উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদি হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জুলাই সিআইডির পুলিশ পরিদর্শক মো. আলী আক্কাছ আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি আনোয়ার হোসেন টিপু ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং আসামি মোহাম্মদ হোসেন নিউমার্কেট থানার ১৮ ওয়ার্ডের সভাপতি এবং আসামি সাত্তার নিউমার্কেট থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হওয়ার জন্য ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে আন্দোলন বেগবান করার উদ্দেশ্যে এবং দলের হাই কমান্ডের কাছে নিজের অবস্থান সুসংহত করতে বিভিন্ন ধরণের নাশকতার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় তাদের কর্মসূচির মধ্যে তারা নাশকতা সৃষ্টি করে পুলিশের মনোবল ভেঙে দেয়ার জন্য পুলিশের উপর আক্রমণ করে এবং গাড়ি পোড়ানোসহ বিভিন্ন ধরনের সহিংসতা শুরু করে।

যার ফলে ২০১৫ সালের ১৭ জানুয়ারি আসামি হোসেন, সাত্তার, রফিক ও আলফাজ চারজন শাহবাগে একত্রিত হয়। সেখানে চা পান করে তারা শিশু পার্কের দিকে হাঁটতে থাকে। পার্কের সামনে কিছুক্ষণ দাঁড়ানোর পর আসামি হোসেন ও সাত্তার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকে হাঁটতে থাকে। তাদের দেখে আসামি রফিক ও আলফাজ একই দিকে হাঁটতে থাকে। রমনা পার্কের রমনা চাইনিজ রেস্টুরেন্টে বসে পরিকল্পনা করে সাত্তার সেখানে টিপুকে আসতে বলেন। আলোচনার সময় টিপু ও শাহ আলম মোটরসাইকেলে সেখানে আসেন। তখন শপিং ব্যাগ নিয়ে টিপু বসে ছিল এবং শাহ আলম মোটরসাইকেল চালাচ্ছিল। আসামিরা মোটরসাইকেল থেকে নেমে তাদের চারজনের সঙ্গে কথা বলার ৫ থেকে ১০ মিনিট পর খিলগাঁও থানা ছাত্রদলের নুরুজ্জামান জনি সেখানে আসে। তারপর আলফাজ ও শাহ আলমকে বাইরে রেখে অপর পাঁচজন আলোচনা করে। গাড়ি পোড়ানো ও বিস্ফোরণে কাজের ব্যয়ের জন্য আসামি হোসেনকে অর্থ সরবরাহ করতে বললে সে রাজি হয়।

আলোচনার পর আসামি টিপু ব্যাগ থেকে বোমা বের করে রফিকের কাছে দেয়। পরবর্তীতে পুলিশের গাড়ি আসলে আসামি সাত্তার সংকেত দেয়। আসামি টিপু, নুরুজ্জামান ও রফিককে সিগনাল দিলে প্রথম টিপু পরপর দুটি পেট্রোল বোমা পুলিশের গাড়ির সামনের গেটের ভিতরে এবং রফিক ৩ থেকে ৪টি ককটেল বোমা গাড়িতে মারে। এরপর তারা পালিয়ে যায়। এতে কনস্টেবল শামীম নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X