কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কমী‍র্দের হামলা

প্রধান বিচারপতির বাসভবনের সামনে। ছবি : সংগৃহীত
প্রধান বিচারপতির বাসভবনের সামনে। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে বিএনপির সমাবেশে আসা কর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

কাকরাইল মোড় থেকে কালবেলা প্রতিবেদক জানান, দুপুরের দিকে প্রথমে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবন এলাকার মধ্য ঢুকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল মগবাজার থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় দুইটি নীল পিকআপ-গাড়ি আটকে ভাঙচুর চালায়। এরপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পৌঁছালে ত্রিমুখি সংঘর্ষে রূপ নেয়।

একই সময়ে কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করে তারা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম পরিচয় তারা এখনো নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া কোন দলের লোকজন এই গাড়িটিতে ভাঙচুর করেছে তা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে মিছিলটি বিএনপির ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১০

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১২

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৩

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৫

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৭

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৮

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৯

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

২০
X