কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

এমকে সিয়াম। ছবি : সংগৃহীত
এমকে সিয়াম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পাবজি গেম বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এমকে সিয়াম (২২)। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সিয়াম একজন পেশাদার প্রতারক।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান জানান, গ্রেপ্তার সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেক আইডি খোলে। সে এসব ফেক আইডিতে পাবজি গেম বিক্রির নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাত। পরে সে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এমন প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মামলাটি তদন্ত করার সময় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় প্রতারক সিয়ামের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সিটিটিসির একটি চৌকস অভিযানিক দল গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে।

ডিসি শাহজাহান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম পুলিশকে জানিয়েছে, সে গত দুই বছর ধরে এমন প্রতারণার মাধ্যমে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১০

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১২

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৩

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৪

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৫

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৭

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৮

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৯

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২০
X