কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই রেবেলস সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ২ 

গ্রেপ্তার মো. মাসুম ও মো. ফাহিম খান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. মাসুম ও মো. ফাহিম খান। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম ও মো. ফাহিম খান।

উত্তরা পূর্ব থানার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় একদল দুর্বৃত্ত জুলাই রেবেলস সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X