কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে বাসার গেটের সামনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে বাসার গেটের সামনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে বাসার গেটের সামনে থেকে ২ নারীর সঙ্গে ছিনতাইয়ের ঘটনার মূল আসামি জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এছাড়াও অপর সহযোগী আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (০২ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় আনোয়ারের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মালামালসহ ৩ টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

পুলিশের অপরাধী প্রোফাইল ও ডেস্কটপ ডাটাবেজ (পিসিপিআর) থেকে জানা যায়, গ্রেপ্তার জুয়েল ভোলার লালমোহন উপজেলার কচুয়া গ্রামের মো. নীরব মৃধার ছেলে। সে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় নোয়াখালীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানায় দায়ের করা দস্যুতা ও ছিনতাই মামলার (মামলা নং-৩৭, ধারা-৩৯৪) এজাহারনামীয় প্রধান আসামি এই জুয়েল।

তদন্তে উঠে আসে, জুয়েল একজন দুর্ধর্ষ পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালের ১৮ জুলাই মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ২০১৮ সালের ২ জুন সাভার থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তার নামে মামলা দায়ের হয়েছিল।

প্রসঙ্গত, শনিবার (৩০ জুন) রাত তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X