কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর পুলিশ হত্যায় ‘সরাসরি জড়িত’ আপন গ্রেপ্তার

গ্রেপ্তারের সময় (বাঁমে) ও ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন আপন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারের সময় (বাঁমে) ও ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন আপন। ছবি: সংগৃহীত

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহমেদকে পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল এই তথ্য জানিয়েছেন।

ওই দিন বিএনপির সমাবেশ চলাকালে ফকিরাপুল এলাকায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সিটিটিসির কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে। আপনকে নিয়ে ওই ঘটনায় সরাসরি জড়িত তিন জনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

এর আগে এই ঘটনায় শামীম রেজা এবং মো. সুলতান নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে শামীমকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে এবং সুলতানকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। শামীম পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ অক্টোবর পল্টন থানায় একটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১০

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১১

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১২

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৩

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৪

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৫

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৬

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৭

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৮

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৯

চার জেলায় বন্যার আভাস

২০
X