কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ
বিটিআরসির অভিযান

৯৭৭ অবৈধ স্মার্ট টিভি বক্স জব্দ, আটক ৪

রাজধানীর মিরপুর ও এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ছবি : কালবেলা
রাজধানীর মিরপুর ও এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর ও এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩১ লাখ টাকা মূল্যের ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি টিম র‌্যাব-৪ এর সদস্যদের সহযোগিতায় রাজধানীর মিরপুরের শাহ আলী প্লাজা মার্কেট এবং এলিফ্যান্ট রোডে অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেটটপ বক্স বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

এ সময় মিরপুরের শাহ আলী প্লাজা মার্কেটের তিনটি দোকান থেকে ৪৪০টি অনুমোদনবিহীন সেট টপ বক্স ও স্মার্ট টিভি বক্স জব্দ করে। এ সময় এসব পণ্য বিক্রির সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

জব্দ সরঞ্জামগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ছাড়া রাজধানীর এলিফ্যান্ট রোডের অল আইটি কালেকশন নামক একটি দোকান থেকে ৫৩৭টি অনুমোদনবিহীন সেটটপ বক্স ও স্মার্ট টিভি জব্দসহ ১ জনকে আটক করা হয়েছে।

জব্দ সরঞ্জামের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

১০

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

১১

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

১২

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

১৩

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১৪

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১৬

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৭

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১৮

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৯

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০
X