ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সভাপতি পদে পরিবর্তনসহ ডাকসু গঠনতন্ত্র সংস্কারে ১৮ প্রস্তাব ছাত্র ফেডারেশনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসুর সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ গঠনতন্ত্রের গণতান্ত্রিক সংস্কারে ১৮টি সংশোধনীর প্রস্তাবনা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখা।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সাকিবুর রনি।

এ সময় আরমানুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করে গেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা এবং অধিকার রক্ষায় নির্বাচিত ছাত্র সংসদের কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে। ডাকসুকে একটি স্বাধীন, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিতে হলে ডাকসুর গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডাকসুর গঠনতন্ত্রের সভাপতি পদে ছাত্র নেতৃত্বসহ ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে ১৮টি ধারায় সংশোধনীর প্রস্তাব উপস্থাপন করছে। এই সংশোধনী বাস্তবায়নের মধ্য দিয়ে ডাকসুকে একটি অধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সদস্য সীমা আক্তার, হাসিবুর রহমান, সিদরাতুল মুনতাহা ওহীসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X