কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নিয়ে অলীক তথ্য ছড়ানো হচ্ছে, জানালেন চিফ রিটার্নিং অফিসার

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে কিছু অনলাইন অ্যাকটিভিস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপ ‘অলীক ও ভিত্তিহীন’ তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করছে উল্লেখ করে মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গত ৯ সেপ্টেম্বর অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন এবং দেশ-বিদেশের সর্বমহলে এ নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, এ ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের ইতিহাসে বিরল এবং এটি কালের সাক্ষী হয়ে থাকবে। অথচ কিছু অনলাইন অ্যাকটিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ নির্বাচন-সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে।

বিবৃতিতে সবাইকে এ ধরনের অপপ্রচারে কান না দিতে এবং যে কোনো তথ্য যাচাই করে গ্রহণ করার জন্য অনুরোধ করেন জসীম উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X