জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন পেছানোয় আপ বাংলাদেশের উদ্বেগ, পুনর্বিবেচনার দাবি

জবির ভাষা শহীদ রফিক ভবনের নিচে জরুরি সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের নেতারা। ছবি : কালবেলা
জবির ভাষা শহীদ রফিক ভবনের নিচে জরুরি সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের নেতারা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তারিখ পিছিয়ে আনায় ঘোষিত তপশিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আপ বাংলাদেশ। ঘোষিত তপশিল শিক্ষার্থীদের প্রত্যাশার পরিপন্থি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ব প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে তারা।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দ্রুততম সময়ে নির্বাচন চেয়ে আসছে। কিন্তু কমিশন ঘোষিত তপশিলে নির্বাচন অনাকাঙ্ক্ষিতভাবে পেছানো হয়েছে যা শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষার প্রতি উপেক্ষা বলে মনে করে আপ বাংলাদেশ।

বক্তব্যে আরও বলা হয়, ক্যাম্পাসে এখন এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। তপশিল পেছানো সেই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করবে।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। তাদের দাবিগুলো হল- ১.ঘোষিত তপশিল পুনর্বিবেচনা করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করতে হবে, ২.নির্বাচন কমিশনকে শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে ও ৩.বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জকসু নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রতীক। এ অধিকারকে বিলম্বিত করার যে কোনো প্রয়াসের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ় অবস্থানে থাকব।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সংগঠক মাসুদ রানা, তাওহীদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X