জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

জকসু নির্বাচনে ভোট গণনা চলছে । ছবি : কালবেলা
জকসু নির্বাচনে ভোট গণনা চলছে । ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে আছে। এর মধ্যে ভিপি পদে শিবির ছাত্রদল প্যানেলের ব্যবধান ৬ ভোটের।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা দেখা যায়।

৮ কেন্দ্রের ফলে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।

এ ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ৪২২ ভোট পেয়েছেন। এদিকে, এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৯৯ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৬৯০ ভোট পেয়েছেন।

শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে। এ ছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি। ফলাফল ঘোষণা হওয়া কেন্দ্র ৮টি হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X