যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)। ছবি : কালবেলা

২০২৫-২৬ অর্থবছরে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি) পাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৫৬ জন শিক্ষার্থী।

গত ১৩ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব ফেরদৌস আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী ৫৪ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন। এ মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে যবিপ্রবির ১০টি বিভাগের ৫৬ জন শিক্ষার্থী মোট ৩০ লাখ ২৪ হাজার টাকা ফেলোশিপ পাচ্ছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সাথী নন্দি, মারিয়া তাবাসসুম, মো. মমিনুল ইসলাম, নাহিদ সুলতানা পপি, ইমতিয়াজুল আমিন, উসাইরা আমিন, মো. তানভীর আহমেদ, মাধবী আক্তার, এস এম সাব্বির হোসেন, কমলিনী মন্ডল, ফারহানা আফরিন নেহা ও রহিমা আফরোজ রুম্পা। অণুজীববিজ্ঞানের সুমাইয়া খাতুন, মোছা. সুমাইয়া সুলতানা এনি, মো. ফাহমিদুর রহমান, পারভেজ হোসেন, রায়হান মিয়া, ফারিহা বিশ্বাস, তামান্না আক্তার, শিশির কুমার পি.কে., ফারহানা ইসলাম চুমকি ও মৌমিতা রহমান সাজ্জা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির মো. হৃদয় হোসেন, তনিমা মাহমুদ ইমা, নুসরাত জাহান, মোছা. সুমাইয়া খাতুন, সুবর্ণা কর্মকার, পল্লব শিং, মাহবুবা ফেরদৌস দোলা ও আনিকা তাসনিম। ফার্মেসির জ্যোতির্ময়ী রয়, কল্পা সরকার, জিনিয়া আক্তার তমা, রাবেয়া খাতুন সুস্মিতা, ফারজানা ইয়াসমিন, মো. সাদমান হোসেন ও মোছা. সুরাইয়া আক্তার। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তির সাদিয়া সুলতানা মিতু, রাজিয়া সুলতানা, সরজিত সরকার, গৌরব হালদার, ফারজানা মৌসুমী অনন্যা ও মো. সাজ্জাদ হোসেন রাজু। পুষ্টি ও খাদ্য প্রযুক্তির নিশাত তাবাসসুম প্রকৃতি, সোহানা ফাতেমী আরিন, সাদিয়া আফরিন, আফসানা তন্নী ও ইসরাত জাহান। ফুড ইঞ্জিনিয়ারিংয়ের চামেলি ইয়াসমিন উর্মি, তানজিম আহমেদ ও ফারিহা ইসলাম। গণিতের মাহমুদা পারভীন ও তানজুম আরা মাহিন।কেমিকৌশলের মোছা. শাহিনা খাতুন ও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের আবিদ হাসান খান।

প্রসঙ্গত, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান, এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে সরকার। নির্ধারিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের ভিত্তিতে এই ফেলোশিপ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

১০

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

১১

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১৩

ইতিহাসের এই দিনে

১৪

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৫

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

১৯

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

২০
X