ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় টিএসসিতে মিষ্টি বিতরণ

টিএসসিতে মিষ্টি বিতরণ। ছবি: কালবেলা
টিএসসিতে মিষ্টি বিতরণ। ছবি: কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মিষ্টি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এই মিষ্টি বিতরণ করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এই উদ্যোগ নেন। মিষ্টি বিতরণের পাশাপাশি এসময় তিনি তারেক রহমানের জন্য দোয়া চান যেন সঠিকভাবে তিনি দেশ পরিচালনা করতে পারেন।

এবিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, দীর্ঘ সতেরো বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার খুশিতে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি। তারেক রহমান তাঁর দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনে দেশকে একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত করবেন আমরা সেই প্রত্যাশ্যা রাখি।

এসময় মিষ্টি বিতরণে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, হাজি মুহাম্মদ মহসিন হল ছাত্রদলের সদস্য কিয়েভ বারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১০

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১১

আজকে স্বর্ণের বাজারদর

১২

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৩

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৪

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৫

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৬

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৭

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

২০
X