কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ

আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ। ছবি : সংগৃহীত
আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ‘প্রাণের উৎসবযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির রঙিন চিত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বৈশাখী মেলা, বিভিন্ন উৎসব এবং শৈশবের স্মৃতি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা ও ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে বাঙালি জাতি বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা।

পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ ও উৎসবের আনন্দের এক উজ্জ্বল প্রতিফলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X