কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে অবস্থিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে (এনএইচসিআইএস) পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনসহ পুরো ক্যাম্পাস বৈশাখ ও উৎসবের আবহে সাজানো হয়।

স্কুল প্রাঙ্গনে স্টেজ সাজানো হয় বাহারি রঙ্গে। খুদে শিক্ষার্থীরা সেখানে একে একে সম্মিলিতভাবে পরিবেশন করে বাংলা ছড়া ও কবিতা। ওই দেখা যায় তালগাছ, ঝড় এলো এলো ঝড়, আম পড়, ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ইত্যাদি। বৈশাখী গান, আইলো আইলো আইলো রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে এবং এসো হে বৈশাখ এসো এসো। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত শিক্ষক অভিভাবকসহ সবাইকে মাতিয়ে রাখে। পাশাপাশি কিছু অভিভাবক ও শিক্ষকরা পরিবেশনায় যোগ দেন।

পহেলা বৈশাখ উপলক্ষে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে বই, খাবার ও বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন স্টলও ছিল দেখার মতো। পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করা হয় স্কুলের পেজ থেকে।

একজন অভিভাবক বলেন, তার বাচ্চা পারফর্ম করেছে, বেশ ভালো লেগেছে।

স্কুলটির প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস বলেন, আমরা এখানে এমন শিক্ষা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জন করবে, আবার একই সঙ্গে নিজের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধকে গভীরভাবে ধারণ করবে। তারই আলোকে পহেলা বৈশাখের এই আয়োজন। অল্প প্রাকটিস করেও বাচ্চারা দারুন পারফরম্যান্স দেখিয়েছে, অভিভাবকদের উদ্দীপনা খুবই উৎসাহব্যঞ্জক ছিলো।

একজন অভিভাবক কেক নিয়ে এসেছেন পহেলা বৈশাখ উদযাপনের জন্য, কেক কাটার মাধ্যমে সবাই মিলে স্টল ভিজিটের মাধ্যমে শেষ হয় আয়োজন। তবে ছোটদের মধ্যে রয়ে যায় বর্ণিল বৈশাখের রেশ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে জামিননের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১০

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১১

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১২

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৩

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৪

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৫

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৬

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৭

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৮

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৯

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

২০
X