কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্র

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিগত আওয়ামী লীগের সময় রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্রগুলো পুনর্বিবেচনা করবে শিক্ষা বোর্ড। সেজন্য সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাশালী মহলের চাপের কারণে গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনের অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোথাও কোথাও আবার যথাযথ প্রয়োজন থাকা সত্ত্বেও কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি পরীক্ষা পরিচালনায় নানারকম সমস্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্রসমূহ পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের মতামত জানাতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যোগাযোগব্যবস্থা ভালো, পর্যাপ্ত অবকাঠামো ও নিরাপত্তা প্রাচীরযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না। এ ছাড়া যে প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে, সেখানকার শিক্ষার্থীরা নিজেদের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠানকেই কেন্দ্র হিসেবে নির্বাচন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সক্ষমতা থাকতে হবে।

চিঠিটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X