কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

ডাকসুর প্রচারণায় মানতে হবে যেসব আচরণবিধি

ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। নির্বাচনের আগের দিন রাত ১২টা পর্যন্ত এ প্রচার চলবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রী প্রার্থীরা আচরণবিধি মেনে হলে প্রচার চালাতে পারবে পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অন্য হলের বা অনাবাসিক প্রার্থীরা আবাসিক হলে প্রচার চালাতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

অন্যদিকে, ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু হল প্রশাসনের নির্ধারিত অডিটরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। আচরণবিধি অনুযায়ী, প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে।

প্রচারে কেবল সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। সেখানে প্রার্থীর নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার বা লিফলেট লাগানো নিষিদ্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X