মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্নাতক পাস ছাড়া হতে পারবেন না স্কুল-কলেজের সভাপতি

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এ পদে থাকতে হলে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে এক ব্যক্তি পরপর দুবারের বেশি সভাপতি পদে থাকতে পারবেন না।

৩১ আগস্ট (রোববার) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধনের গেজেটে এসব তথ্য উল্লেখ করা হয়।

পরিচালনা কমিটির গুরুত্ব

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় গভর্নিং বডি (কলেজপর্যায়ে) ও ম্যানেজিং কমিটি (নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে) দ্বারা। প্রতিষ্ঠান পরিচালনার অধিকাংশ দায়িত্বই এ কমিটির ওপর বর্তায়— যেমন- তহবিল সংগ্রহ, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ বা অপসারণ, ছুটি মঞ্জুর, প্রশাসনিক কার্যক্রম তদারকি ইত্যাদি।

বর্তমানে দেশে ৩৫ হাজারের বেশি বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি, যেখানে সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষক ও কর্মচারী কাজ করছেন।

নতুন শর্তাবলি

সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী—

১। গভর্নিং বডির সভাপতি হতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২। পরপর দুবার সভাপতি পদে থাকা যাবে না। তবে একটি মেয়াদ বিরতি দিয়ে পুনরায় মনোনয়ন নেওয়া যাবে।

৩। কোনো ব্যক্তি একটির বেশি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না।

কারা হতে পারবেন সভাপতি

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সভাপতি হওয়ার জন্য নির্দিষ্ট পেশাগত যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরে গেলে পঞ্চম গ্রেড বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কিংবা অধ্যাপক, প্রকৌশল, এমবিবিএস বা কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হতে পারবেন।

সংশোধিত প্রবিধানমালার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘আগের প্রবিধানমালায় কিছু ত্রুটি ছিল। সেগুলো সংশোধন করেই নতুন প্রবিধানমালা জারি করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X