কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন। আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা, উচ্চশিক্ষায় উন্নয়ন, সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

পুসাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান অনি, সাকিব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ’ শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। প্রস্তাবনায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী অধিকার সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

পুসাব নেতারা মনে করেন, সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১০

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১১

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৩

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৪

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৫

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৬

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৭

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৯

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

২০
X