কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলে একটি ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাদুঘর ভবনের ছাদে আগুন লাগে। একই সঙ্গে ক্রিমিয়াজুড়ে এবং রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার ঝুঁকি বাড়তে থাকায় কর্তৃপক্ষ রাতের ট্রেন চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। খবর আল-জাজিরার।

সেভাস্তোপোলের রুশ-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বুধবার ভোরে টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় ‘ডিফেন্স অব সেভাস্তোপোল ১৮৫৪-১৮৫৫’ প্যানোরামা জাদুঘরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছাদে আগুন ধরে যায়।

তিনি বলেন, ‘এটি শুধু একটি জাদুঘর নয়, এটি প্রতিরোধ ও স্থিতিস্থাপকতার প্রতীক, যা বহুবার শত্রুর আঘাত সহ্য করেছে।’

জাদুঘরটি ১৮৫৩-১৮৫৬ সালের ক্রিমিয়ান যুদ্ধে অটোমান সাম্রাজ্যসহ মিত্রবাহিনীর বিরুদ্ধে রাশিয়ার প্রতিরোধের স্মৃতি বহন করে।

রাজভোজায়েভ আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেভাস্তোপোল অবরোধ চলাকালে একই ভবন জার্মান বিমানবাহিনীর ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছিল। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই অবমাননার জন্য শত্রুকে মূল্য দিতে হবে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এবং সেভাস্তোপোল উদ্ধারসেবা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এদিকে, সোমবারের আরেকটি ড্রোন হামলার পর ক্রিমিয়ায় রাতের ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, মস্কো থেকে সিমফেরোপোলগামী ৬৮ নম্বর যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে একটি ড্রোন আঘাত হানে।

তিনি বলেন, হামলায় সহকারী লোকোমোটিভ চালক নিহত হন এবং প্রধান চালক আহত হন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি।

ঘটনার পর আটটি যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের বাসযোগে সিমফেরোপোল ও সেভাস্তোপোলে স্থানান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X