বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

সাত কলেজ। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজ। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রকাশ পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ৭ কলেজে একযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি (কোর্স নম্বর-২০৮) বিষয়ের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষার হলে একই প্রশ্ন আসায় প্রশ্নফাঁসের অভিযোগ আরও জোরালো হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি পরীক্ষার অন্তত দুই দিন আগে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এ অবস্থায় দ্রুত তদন্ত কমিটি গঠন ও পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

এর আগেও সাত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত প্রশ্নপত্র অর্থের বিনিময়ে ফাঁসের একাধিক অভিযোগ সামনে এসেছে। তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার তিন থেকে চার দিন আগে গোপনে শিক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ করে আসছে। এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক অফিস সহকারী ও সাবেক শিক্ষার্থী ইলিয়াস হোসেনের নাম আলোচনায় এসেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু প্রশ্নফাঁসের মতো গুরুতর অনিয়ম প্রকাশ্যে আসার পরও কোনো ব্যবস্থা না নিয়ে ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা নেওয়া হয়েছে। এটি আমাদের জন্য চরম হতাশাজনক।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই এ ধরনের অনিয়মকে সমর্থন করে না। বিষয়টি সামনে আসার পর সাত কলেজ প্রশাসককে অবগত করা হয়েছে। প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।

নিউজ প্রকাশের পরও কেন ফাঁস প্রশ্নে পরীক্ষা নেওয়া হলো— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি আগে সরাসরি অবগত ছিলাম না। যেহেতু গণমাধ্যমে এসেছে, তাই সাত কলেজ প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখা।

প্রশ্নফাঁসের দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, দায়বদ্ধতা অবশ্যই থাকবে। সংশ্লিষ্ট জায়গা থেকে রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, পরীক্ষা পরিচালনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের। শুধু গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।

এদিকে শিক্ষার্থীরা প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত, জড়িত চক্র শনাক্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X