মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থীদের 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি শেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরে এসে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবি করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, নির্বাচনী ছুটিতে অধিকাংশ শিক্ষার্থী নিজ নিজ জেলায় অবস্থান করছেন। ছুটি শেষে স্বল্প সময়ের ব্যবধানে রাজধানীতে ফিরে এসে পরীক্ষার প্রস্তুতি নেওয়া ও পরীক্ষায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও পেজে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে পোস্ট দিচ্ছেন। অনেকেই বলছেন, নির্বাচনী পরিবেশ, যানবাহন সংকট এবং দূরবর্তী জেলা থেকে যাতায়াতের সময়সাপেক্ষতার কারণে নির্ধারিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া পর্যাপ্ত সময় না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ফলে একাডেমিক ক্ষতির আশঙ্কায় তারা পরীক্ষা অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইহসান জুবায়ের তার ফেসবুক পোস্টে জানান, সাতক্ষীরা থেকে কোনো টিকেট পাইনি, রেলও নেই যে ছাদে ঝুলে যাব। শারীরিকভাবে বেশ অসুস্থ হওয়ায় কাটা লাইনে ২৮৫ কিলোমিটার যাওন সম্ভব না, এজন্য ১৫ তারিখের পরীক্ষা দিচ্ছি না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সরকারি সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X