কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এনটিআরসিএ- এর সংশোধিত বিজ্ঞপ্তিতে কমলো যত পদ

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (এনটিআরসিএ)। নতুন এ বিজ্ঞপ্তিতে আগের তুলনায় মোট ৬০৮টি পদ কমানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ-এর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেওয়া হবে। তবে আগের ঘোষণার তুলনায় পদের সংখ্যা কমিয়ে নতুন করে মোট শূন্যপদ নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯৫১টি।

এতে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত ৮ম নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে আবেদন করা প্রার্থীদের ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কর্তন সাপেক্ষে নগদ, বিকাশ ও রকেটসহ অনলাইন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং তা চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীরা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১০

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১১

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

১২

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

১৩

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১৪

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১৫

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১৬

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৭

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৮

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৯

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

২০
X