মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা

বাঁ থেকে সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা। ছবি : সংগৃহীত

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সভাপতি এবং দৈনিক উত্তরা প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের অনুবাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনে আরসিআরইউর নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি শাহাদাত হোসেন (পাবলিকিয়ান টুডে), সাংগঠনিক সম্পাদক আল সাকিব (দৈনিক আমাদের রাজশাহী), দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন), অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত নাঈম সাজিয়া (সময় জার্নাল ও ক্যাম্পাস ২৪. নিউজ) এবং ইউসুফ আলী দুলাল (অগ্রযাত্রা প্রতিদিন)।

এর আগে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি ও সাবেক সভাপতি আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X