কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাউশি মহাপরিচালকের চলতি দায়িত্ব পেলেন অধ্যাপক খান মইনুদ্দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এর আগে তিনি সংস্থাটির পরিচালক হিসেবে এবং মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে চলতি দায়িত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। চলতি দায়িত্ব প্রদান করার কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এ আদেশটি বাতিল বলে গণ্য হবে।

জানা গেছে, গত ছয় মাস ধরে নিয়মিত মহাপরিচালক (ডিজি) ছিল না মাউশিতে। দীর্ঘদিন ধরেই পদটি নিয়ে একধরনের অস্থিরতা চলে আসছিল।

এর আগে, গত বছরের ১৪ অক্টোবর মাউশির তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এছাড়া, ২০২৫ সালে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।

আজাদ খানকে সরিয়ে দেওয়ার পর সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের কাজ চালিয়ে আসছিলেন।

পরে ৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়।

এরপর, গত ১৬ এপ্রিল মাউশির মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত খান মইনুদ্দিনকে সংস্থাটির ডিজির অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১১

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১২

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১৩

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৪

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৫

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৬

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৭

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৯

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

২০
X