কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। ছবি : সংগৃহীত
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। ছবি : সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব দলীয় সব পদ ও রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহে তৃণমূলের দ্বিতীয় রাজ্যসভার সদস্য হিসেবে তিনি পদ ছাড়লেন।

রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে পাঠানো চিঠিতে সুস্মিতা দেব লিখেছেন, ‘আমি রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করছি। অনুগ্রহ করে তা অবিলম্বে কার্যকর করা হোক।’ খবর এনডিটিভির।

পদত্যাগের কিছুক্ষণ পরই দিল্লিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে তার সঙ্গে সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজস্ব।

তিনি বলেন, ‘কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছি, সেটি দীর্ঘ গল্প। রাজনীতিতে সব কিছু প্রকাশ করা প্রয়োজন হয় না। আমি কখনও এক দলে থেকে অন্য দলের জন্য কাজ করিনি। সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের।’

ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি একজন স্বাধীন মানুষ। কয়েকদিনের জন্য বিরতি নিতে চাই। আমি আসামের মানুষের জন্য কাজ করতে চাই।’

হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তার দিকনির্দেশনা চেয়েছি। আমার মনে হয়েছে, তিনিই আমাকে সঠিকভাবে পথ দেখাতে পারবেন।’

তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কিছু বলতে অস্বীকৃতি জানান।

সুস্মিতা দেব বলেন, ‘কেন কেউ তৃণমূল ছাড়ছেন, সে বিষয়ে আমি কিছু জানি না। আমি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নই। এ বিষয়ে তৃণমূলের সাংসদ বা বিধায়কদের সঙ্গে কথা বলা উচিত।’

সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর তৃণমূলের অভ্যন্তরে অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধীদলীয় নেতা নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রত্যাখ্যান করে ৫৮ জন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অবস্থান নেন। পরে স্পিকার তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একের পর এক পদত্যাগ এবং দলীয় বিদ্রোহ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকট করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X