রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বেলা সাড়ে ১১টায় ‘সি’ ইউনিটের ফলাফল উন্মুক্ত করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

এ বছর দুই শিফটের তিন গ্রুপে (বিজ্ঞানের দুটি ও অ-বিজ্ঞান) ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের প্রথম গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক। তিনি পরীক্ষায় ৯২.৫০ নম্বর পেয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞানের দ্বিতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এসএম আফিফ ইকবাল। তিনি পরীক্ষায় ৮৮.৫০ নম্বর পেয়েছেন। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। অবিজ্ঞান গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন মো. আরফান শেখ। তিনি পরীক্ষায় ৮৯.৫০ নম্বর পেয়েছেন।

এর আগে, গত ১৬ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

১০

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১১

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১২

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১৩

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১৪

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৫

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৬

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৮

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৯

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

২০
X