রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। ছবি : সংগৃহীত
অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। ছবি : সংগৃহীত

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত বছরের ২৭ আগস্ট আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা ছিলেন— অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক পিটার। এ ছাড়া তদন্ত প্রক্রিয়ায় বিভাগের ছয়টি ব্যাচ থেকে একজন করে ছেলে ও মেয়েসহ মোট ১২ শিক্ষার্থীকে যুক্ত করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ কালবেলাকে বলেন, তদন্ত কমিটির উপস্থাপিত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে চূড়ান্তভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X