রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে ৬ অনুষদের দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্য

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদত্যাগ করা ৬ আওয়ামীপন্থি ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ-উপাচার্য। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।

তিনি জানান, দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করা ওই ৬ ডিনের দায়িত্ব উপাচার্য এবং উপাচার্যের প্রতিনিধি হিসেবে দুজন উপ-উপাচার্য ভাগ করে পালন করবেন। ৬টি অনুষদের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইন অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।

এর আগে, রোববার (২১ ডিসেম্বর) রাকসুর নেতারা ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থি ডিনেরা পদত্যাগের সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্ব স্ব অনুষদের শিক্ষকদের ভোটে নির্বাচিত ১২ জন ডিনের দুই বছর মেয়াদি দায়িত্ব গত ১৭ ডিসেম্বর শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। কিন্তু রাকসুর জিএস ও শিক্ষার্থীদের একটি অংশ আওয়ামীপন্থি ছয়জন ডিনের পদত্যাগের দাবিতে রোববার দিনভর উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে রাতে উপাচার্যের বাসভবনে গিয়ে ওই ৬ ডিন লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, শিক্ষার্থীদের দাবি ও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে রোববার উপাচার্য ছয় ডিনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বর্তমান পরিস্থিতিতে তারা এই দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অনুষদের দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে উপাচার্যের ওপর ন্যস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম অনুযায়ী নতুন ডিন নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X