বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সালমানকে ভুলতে পারছেন না ইউলিয়া 

সালমানকে ভুলতে পারছেন না ইউলিয়া 
সালমানকে ভুলতে পারছেন না ইউলিয়া 

বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। অথচ বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি। সালমানের প্রেম-বিয়ে নিয়ে সারা বছর চর্চা লেগেই থাকে।

সালমানের প্রকাশিত সবশেষ প্রেমিকার তালিকায় ছিলেন মডেল ইউলিয়া ভান্তুর। দীর্ঘদিন প্রেম করেও বিয়ে অবধি যায়নি এ জুটি। তবে নায়কের জন্মদিনের অনুষ্ঠান হোক বা পারিবারিক জমায়েত সব জায়গাতেই দেখা মেলে মডেল ইউলিয়া ভান্তুরের।

একটা সময় ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান। ভক্তরা আশার আলো দেখেছিলেন হয়তো ঐশ্বরিয়ার কষ্ট ভুলে এই সুন্দরীর ঘর বাঁধবেন সালমান। কিন্তু না সেটি হয়নি। ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার।

এরপর রোমানিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান দাবাং তারকা। এই সম্পর্কে প্রায় আট বছর ধরে ছিলেন তারা। একটা সময় সালমানের খানবাড়িতে থাকা শুরু করেন ইউলিয়া। অনেকেই ভেবেছিলেন— ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান। কিন্তু না তেমন কিছুই হয়নি। বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছে।

এদিকে সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মডেল ইউলিয়া। সেখানে ছিলেন না সালমান। তবুও অভিনেতাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ইউলিয়া। যেখানে সালমান প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, ‘আমি তাকে কি ভুলতে পারি! আমার মনেই আছেন উনি।’

এর আগে গত বছর একটি টকশোতে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমিকাদের দোষ নয়; বরং দোষ রয়েছে তার মধ্যেই। যে কারণেই সম্পর্ক স্থায়িত্ব হয়নি।

দীর্ঘ ক্যারিয়ারে সংগীতা বিজলানি, সোমি আলী, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, ক্লদিয়া সিয়াসলারের সঙ্গে সালমানের প্রেম ছিল বলে খবর চাউর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X