বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশির এক যুগ

রাশি খান্না । ছবি : সংগৃহীত
রাশি খান্না । ছবি : সংগৃহীত

বলিউড থেকে দক্ষিণ ভারতীয় সিনেমা, দুই জগতেই নিজের মেধা ও পরিশ্রম দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন রাশি খান্না। কোনো গডফাদার বা প্রভাবশালী পৃষ্ঠপোষকতা ছাড়াই এই অভিনেত্রী পা রেখেছিলেন সিনে-ইন্ডাস্ট্রির দুর্ভেদ্য দরজায়, আর আজ পেরিয়ে এসেছেন বর্ণিল এক যুগ।

২০১৩ সালে ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে রাশির। তবে সেই শুরু থেকেই তিনি নিজের অভিনয়ের প্রতি ছিলেন ভীষণ প্রতিশ্রুতিশীল।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাশি বলেন, মাদ্রাজ ক্যাফে ছিল আমার প্রথম ছবি, আর প্রথম দিনের সেই অনুভূতি আমি এখনো ভুলতে পারি না। শুটিং সেটে যখন জন স্যারের (জন আব্রাহাম) চরিত্রের খোঁজ নিচ্ছিলাম, তখন ক্যামেরা চলছিল আর চারপাশের নিস্তব্ধতা আমাকে যেন বলে দিয়েছিল,এটাই আমার আসল জায়গা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাকশন-প্যাকড ছবি শেয়ার করতেই ভক্তদের মাঝে শুরু হয় গুঞ্জন। তবে কি ‘ফারজি ২’ আসছে? সেই জল্পনায় পানি ঢেলে অভিনেত্রী স্পষ্ট জানালেন, ‘সেগুলো ‘ফারজি ২’-এর ছবি নয়। আমি অ্যামাজনের একটি নতুন সিরিজে কাজ করছি, যার চরিত্রটি আগের সব চরিত্রের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং এবং শারীরিকভাবে ডিমান্ডিং। তার জন্যই বিশেষ প্রশিক্ষণ নিয়েছি ।

তবে ভক্তদের আশ্বস্ত করে রাশি আরও বলেন, পরিচালক ইতোমধ্যে ‘ফারজি ২’-এর স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। সব ঠিক থাকলে বছরের শেষদিকে শুটিং শুরু হবে। দর্শকদের যে ভালোবাসা ও কৌতূহল রয়েছে এই প্রকল্প নিয়ে, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।

এক যুগের অভিনয় জীবনে পৌঁছেও রাশি আজও রয়ে গেছেন মাটির কাছাকাছি। তার বিশ্বাস, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে নিজের প্রতি সৎ থাকতে হয়। আর নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ে তুলতে হয়।

চলতি বছর রাশির জন্য ভীষণ ব্যস্ততা নিয়ে এসেছে। এ বছরই মুক্তি পাবে তার একাধিক সিনেমা। এর মধ্যে ‘তালাখো মে এক’, যেখানে তার বিপরীতে আছেন বিক্রান্ত ম্যাসি এবং তেলেগু সিনেমা ‘তেলেসু কাদা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X