বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো একসঙ্গে রাশি-পবণ

পবণ কল্যাণ ও রাশি খান্না । ছবি : সংগৃহীত
পবণ কল্যাণ ও রাশি খান্না । ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে বহুল আলোচিত তেলেগু ছবি ‘উস্তাদ ভগৎ সিং’-এ যুক্ত হলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশি খান্না। অ্যাকশন, ড্রামা আর চমকে ভরা এই ছবিতে তার অন্তর্ভুক্তি ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় এক চমক হতে চলেছে। খবর: ফিল্মফেয়ার ডট কম

হারিশ শঙ্কর পরিচালিত এই সিনেমার শুটিং বর্তমানে পুরোদমে চলছে হায়দরাবাদে। এই প্রথমবার পবণ কল্যাণের বিপরীতে দেখা যাবে রাশিকে। পাশাপাশি এ ছবিতে আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলাকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

বর্তমানে কিছুটা বেছে বেছে কাজ করছেন রাশি খান্না। একসময় বছরে একাধিক তেলেগু ছবি করলেও এখন তিনি হিন্দি ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি তেলেগু ছবি ‘তেলুসু কাদা’-র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে পবণ কল্যাণের মতো তারকা অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ নিঃসন্দেহে রাশির জন্য তেলেগু সিনেমায় নতুন দ্বার উন্মোচন করতে পারে।

অন্যদিকে, রাজনৈতিক ব্যস্ততার মাঝে পবণ কল্যাণ এবার পুরোপুরি মনোযোগ দিয়েছেন এই বহু প্রতীক্ষিত ছবির দিকে। এর আগে তিনি ‘হরি হারা বীরা মালু’ ও ‘ওজি’-র কাজ শেষ করেন। জানা গেছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে 'উস্তাদ ভগৎ সিং'-এর কিছু অংশের শুটিং করেছিলেন তিনি। এরপর কাজ কিছুটা থমকে থাকলেও, নির্মাতারা আশা ছাড়েননি।

সূত্র জানায়, পবণ বর্তমানে দৃঢ়প্রতিজ্ঞ, চলতি বছরের মধ্যেই এই ছবির শুটিং সম্পূর্ণ করবেন এবং এরপর রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করবেন। ফলে 'উস্তাদ ভগৎ সিং'-এর আপডেট শুধু ভক্তদের জন্য নয়, ইন্ডাস্ট্রির কাছেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে উঠেছে।

এই বছর শেষেই মুক্তির পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেননি। তবে এই জুটির রসায়ন এবং গল্পের ভরকেন্দ্র ঘিরে ইতিমধ্যেই ছবিটি ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X