বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৬ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মা হলেন কিয়ারা

কিয়ারা আদভানি । ছবি : সংগৃহীত
কিয়ারা আদভানি । ছবি : সংগৃহীত

কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের শুরুতে তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদ দিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে কন্যা শিশুটির জন্ম হয়েছে। এ বিষয়ে তরকা দম্পতি আনুষ্ঠানিকভাবে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা রয়েছে, আমাদের হৃদয় পরিপূর্ণ , আর আমাদের পৃথিবী চিরকালের জন্য বদলে গেছে। আমরা একটি কন্যাসন্তানের আশীর্বাদ পেয়েছি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রামে তাদের প্রথম সন্তান প্রত্যাশার কথা জানান দেন। তারা সামাজিকমাধ্যমে ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা উপহার, শিগগির আসছে।’

প্রসঙ্গত, সিদ্ধার্থ ও কিয়ারার প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে এবং তাদের প্রথম ছবি 'শেরশাহ'-এর সেটে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেননি এবং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে সিদ্ধার্থ ও কিয়ারা উভয়েরই আগামী মাসে বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থকে জাহ্নবী কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’-তে দেখা যাবে।

অন্যদিকে, কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের বড় বাজেটের ছবি ‘ওয়ার ২’-তে, যা স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X